অসুস্থ স্নেহের শাগরিদ, শায়খুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান শায়খে রায়গড়ীর শয্যা পাশে খলিফায়ে ফেদায়ে মিল্লাত, শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী হাফিজাহুল্লাহ।
আজ দুপুরে কানাইঘাট লাইফ কেয়ার হাসপাতালে অন্তিম শয্যায় শায়িত ঐতিহ্যের মূর্তপ্রতিক জামেয়া আহলিয়া দারুস সালাম দারুল হাদিস লাফনাউট মাদরাসার শায়খুল হাদীস, হযরত শায়খে দুর্লভপুরী হাফিজাহুল্লাহ এর স্নেহের একান্ত শাগরিদে রশীদ আল্লামা মাহমুদুল হাসান শায়খে রায়গড়ী হাফিজাহুল্লাহ’র শারিরীক অবস্থার খোজ খবর নিতে উপস্থিত হয়েছিলেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট সিলেট এর নাইবে মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী হাফিজাহুল্লাহ। হযরত শায়খে দুর্লভপুরী কানাইঘাট লাইফ কেয়ার হাসপাতালে উপস্থিত হলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তারগন সহ হযরত শায়খে রায়গড়ীর রুমে কিছুক্ষণ অবস্থান করেন হযরত শায়খে দুর্লভপুরী , হযরত শায়খে রায়গড়ীর ছেলে মাওলানা বদরুল ইসলাম ও মাওলানা কামরুল হাসান এর কাছ থেকে হযরত শায়খে রায়গড়ীর শারীরিক অবস্থার সর্বশেষ হালাত সম্পর্কে অবগত হোন।
হযরত শায়খে রায়গড়ীর শারীরিক অবস্থার অবনতির কারনে কোন সময় অনেক কে চিনতে পারেন নি। অবশেষে ছেলে মাওলানা বদরুল ইসলাম হযরত শায়খে রায়গড়ীর কানে কানে গিয়ে বললেন আব্বা আপনাকে দেখতে আপনার উস্তাদ শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী এসেছেন। তখন হযরত শায়খে রায়গড়ী মুখে কথা না বলে মাথা নেড়ে ইংগিতে পরিচয় পেয়েছেন বলে সম্মতি জানান। তখন হযরত শায়খে দুর্লভপুরী তাঁর একান্ত শাগরিদে রশীদ এর এমন অবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। তখন এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। হুজুরের ছেলে মাওলানা বদরুল ইসলাম বলেন, আব্বা এত অসুস্থতার পরও হাহুতাশ বা অস্থিরতা বোধ করেন নি কখনো এ কথা শুনে হযরত শায়খে দুর্লভপুরী বলেন, হযরত শায়খে রায়গড়ী হাফিজাহুল্লাহ সবর আর ধৈর্যের চুড়ান্ত সীমায় পৌঁছার কারণে আল্লাহ তায়ালা তাঁকে শান্ত রেখেছেন। হযরত শায়খে দুর্লভপুরী বলেন, আমার আল্লাহ তায়ালার জাতের উপর পূর্ণ আশা হযরত শায়খে রায়গড়ী কে আল্লাহ এত সবর আর ধৈর্যের চুড়ান্ত সীমায় পৌঁছার জন্য উচ্চ মার্যাদা দান করবেন। হযরত শায়খে দুর্লভপুরী বলেন, আমি সব সময় আপনাকে দুআতে শরীক রাখি। আর সম্মিলিত ভাবেও মাদরাসার সকল কে নিয়ে দুআ করি। আল্লাহ ক্ববুলের মালিক। তখন হাসপাতালে উপস্থিত সকল কে নিয়ে অশ্রুসজল নয়নে হযরত শায়খে রায়গড়ী হাফিজাহুল্লাহ এর সুস্থতার জন্য কায়মনোবাক্যে মহান রবের দরবারে মোনাজাত করা হয়।
সেখানে অনেকক্ষণ অবস্থান করার পর চলে আসার সময় হযরত শায়খে দুর্লভপুরী হাফিজাহুল্লাহ তাঁর মায়ার একান্ত শাগরিদে রশীদ কে হাদিয়া প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদরাসার সম্মানিত নাযিম হযরত মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরী হাফিজাহুল্লাহ। উপস্থিত ছিলেন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ, হযরত মাওলানা শিহাব উদ্দিন বড়চতুলী, হযরত মাওলানা আব্দুল লতিফ মহেশপুরী, হযরত মাওলানা বিলাল আহমদ, হযরত মাওলানা ইলিয়াস আহমদ কান্দীগ্রামী, হযরত মাওলানা নুরুল ইসলাম শ্রীপুরী, হযরত মাওলানা খলিলুর রহমান ধনপুরী, হযরত মাওলানা নজরুল ইসলাম পাত্রমাটি, হযরত মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী, হযরত মাওলানা আব্দুল্লাহ বিরদলী, হযরত মাওলানা হারিস উদ্দিন বায়মপুরী প্রমুখ।
এদিকে আজ বাদ যুহর জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদরাসা মসজিদ মিলনায়তনে মাদরাসার সকল আসাতিযায়ে কেরাম ও তালাবায়ে এযামগন কে নিয়ে শায়খুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান শায়খে রায়গড়ী হাফিজাহুল্লাহ’র রোগ মুক্তির জন্য দোআ করা হয়।
হে রাব্বে কারীম আল্লাহ তায়ালা আপনার খালিস নেক বান্দার উপর রহম করো মাওলায়ে কারীম।
