খতমে নবুওয়াত সেমিনার আজ ১৩ আগস্ট বুধবার : খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির উদ্যোগে সিলেটের দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হবে “কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা রোধে আমাদের করণীয় শীর্ষক সেমিনার”। সিলেট জেলা শাখার বর্ধিত ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত আলেম, শায়খুল হাদীস, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর।
কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা রোধে আমাদের করণীয় শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করবেন সিলেট জেলা সভাপতি, খলীফায়ে গহরপুরী, শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক সুরইঘাটী।
মুল প্রবন্ধ পাঠ করবেন জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদের ইমাম-খতীব ও কোতোয়ালি থানা কমিটির সভাপতি মাওলানা মুফতি রশিদ আহমদ।
আজ ১৩ আগস্টের সেমিনার সফল করে তোলার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন কমিটির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, শায়খুল ইসলাম জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমী।
