সিলেট:
“আলেম আলেমদের পক্ষে থাকবে, এটাই স্বাভাবিক।” — এমন মন্তব্য করেছেন দারুল উলুম কানাইঘাট মাদরাসার মুহতামিম, আলিমকুল শিরোমণি, খলিফায়ে বায়মপুরী হযরত আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী হাফিজাহুল্লাহ।
আজ (বুধবার) সিলেটের কয়েকজন বিশিষ্ট আলেম জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদীস কানাইঘাট মাদরাসায় হযরতের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এক পরিসরে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আলেমরা যদি দ্বীনের খেদমতে নিবেদিত কোনো প্রার্থীকে সমর্থন দেন, তাতে বিস্ময়ের কিছু নেই। সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে আলেমদের ঐক্য আজ সময়ের দাবি।”
সাক্ষাতে উপস্থিত অতিথি আলেমগণও দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে ইসলামী মূল্যবোধ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
আলাপচারিতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
