ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে আজ ০৯ আগস্ট ২০২৫ শনিবার আইএবি মিলানায়তন পুরানা পল্টন বিকাল ৪টায় ঢাকা বিভাগ আওতাধীন শাখা প্রতিনিধিদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ, সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার, দাওয়াহ ও দফতর সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলিল, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ, কওমি মাদরাসা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন, প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মাদ খাইরুল কবির, কার্যনির্বাহী সদস্য ইবরাহীম নাসরুল্লাহ সহ ঢাকাস্থ শাখা ক্যাম্পাস নেতৃবৃন্দ।
