Close Menu

    ইসলামি ভোটব্যাংকে ভরসা বিএনপির, চার আসনে জমিয়তের প্রার্থী

    ডিসেম্বর ২৩, ২০২৫

    বাংলাদেশের ভালুকায় হিন্দু যুবক হত্যাকাণ্ডে মব সহিংসতার নিন্দা মাহমুদ মাদানির

    ডিসেম্বর ২১, ২০২৫

    শরিফ ওসমান হাদির ওপর হামলার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি : জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণ

    ডিসেম্বর ১৩, ২০২৫
    Facebook X (Twitter) Instagram
    ইজহারে হক: হকের কথা বলে
    • হোম
    • প্রবন্ধ
      1. প্রকৃত আহলে সুন্নত ওয়াল জমা’ত পরিচিতি
      2. মওদুদী মতবাদ
      3. মওদুদী ফিতনা জানতে
      4. কুরআন ও হাদীসের আলোকে মওদূদী মতবাদ
      5. শরীয়তের কাঠগড়ায় মওদুদী জামাতের মতাদর্শ
      6. মওদূদী মতবাদ- এক আয়নায় তিন চেহারা
      7. ইসলাম ও মওদুদীবাদের সংঘাত
      8. ইসলাম ও রাজনীতি
      9. শিয়া মতাদর্শ
      10. কাদিয়ানী মতবাদ
      11. ফিতনায়ে ইনকারে হাদীস
      12. বাতিল যুগে যুগে
      13. View All

      আহলে সুন্নতের ফিক্বাহ শাস্ত্রের ইমাম: ইসলামী আমলের ক্ষেত্রে বিদয়াতীদের চক্রান্ত

      মে ২৯, ২০২৪

      আহলে সুন্নতের আক্বীদামতে মহানবীর মর্যাদা: অতি ভক্তি কিসের লক্ষণ

      মে ২৮, ২০২৪

      রেজভীদের চক্রান্ত হুবহু ইবনে সাবার চক্রান্তের মত: রাসূলকে আলিমুল গাইব বলা সাবায়ী চক্রান্ত:

      মে ২৮, ২০২৪

      আহলে সুন্নত ওয়াল জমা’ত সুবিন্যস্ত হওয়ার ইতিহাস

      মে ২৮, ২০২৪

      জামায়াত কোনো ইসলামী দল নয়, বাতেল মতবাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়: পীর সাহেব মধুপুর

      নভেম্বর ৯, ২০২৫

      সাহাবী-বিদ্বেষী জামায়াত: তাদের ঈমানই প্রশ্নবিদ্ধ: হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

      নভেম্বর ৭, ২০২৫

      আল্লাহর অঙ্গীকার অটুট, কুরআনের রূহ অম্লান — মওদুদী মতবাদের বিভ্রান্তি বিশ্লেষণ

      নভেম্বর ৩, ২০২৫

      মওদুদীর ভ্রান্ত আকীদাসমূহ: আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিকোণ

      নভেম্বর ২, ২০২৫

      জামায়াত কোনো ইসলামী দল নয়, বাতেল মতবাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়: পীর সাহেব মধুপুর

      নভেম্বর ৯, ২০২৫

      সাহাবী-বিদ্বেষী জামায়াত: তাদের ঈমানই প্রশ্নবিদ্ধ: হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

      নভেম্বর ৭, ২০২৫

      আল্লাহর অঙ্গীকার অটুট, কুরআনের রূহ অম্লান — মওদুদী মতবাদের বিভ্রান্তি বিশ্লেষণ

      নভেম্বর ৩, ২০২৫

      মওদুদীর ভ্রান্ত আকীদাসমূহ: আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিকোণ

      নভেম্বর ২, ২০২৫

      মওদূদী সাহেব যেমন সাহাবায়ে কিরামকে সত্যের মাপকাঠি মানতে নারাজ তেমনি আম্বিয়ায়ে কিরাম, সম্পূর্ণ নিষ্পাপ বলতেও নারাজ

      সেপ্টেম্বর ২৩, ২০২৩

      দ্বীন সম্পর্কে মওদূদী সাহেবের কয়েকটি বক্তব্য

      সেপ্টেম্বর ২৩, ২০২৩

      মওদূদী সাহেবের ব্যাপারে কতিপয় প্রশ্নের সমাধান

      সেপ্টেম্বর ২৩, ২০২৩

      উসূলে হাদীস সম্পর্কে মওদূদীর বক্তব্য: “আদি যুগের আবোল-তাবোল প্রলাপ কে শুনে ?”

      সেপ্টেম্বর ২৬, ২০২৩

      সুন্নাত সম্পর্কে মওদূদীর বক্তব্য: “সুন্নাতের অনুসরণ করা বিদয়াত ও কুসংস্কার”

      সেপ্টেম্বর ২৬, ২০২৩

      আম্বিয়ায়ে কিরাম সম্পর্কে মওদূদীর বক্তব্য: “নবীগণ নিষ্পাপ নন বরং খবীছ নফ্স দ্বারা আক্রান্ত”

      সেপ্টেম্বর ২৬, ২০২৩

      শরীয়তের কাঠগড়ায় মওদূদী জামায়াতের মতাদর্শ

      সেপ্টেম্বর ২৩, ২০২৩

      মওদূদীবাদের আয়নায় কাদিয়ানী চেহারা

      অক্টোবর ৩, ২০২৩

      মওদূদীবাদের আয়নায় মু’তাজিলী হওয়ার চেহারা

      অক্টোবর ৩, ২০২৩

      কুরআন-হাদীসের বিশ্বস্ত মাধ্যম সাহাবায়ে কিরামের উপর থেকে ভক্তি নির্ভরতা বিলুপ্তির ভয়ানক ষড়যন্ত্র।

      অক্টোবর ৩, ২০২৩

      মওদূদীবাদের দর্পণে শী’আ মতবাদের ছবি: মওদূদীবাদের আয়নায় শীআদের প্রতিচ্ছবি।

      অক্টোবর ৩, ২০২৩

      নবুওয়াত ও রিসালত: মওদুদীবাদ

      মে ২৫, ২০২৪

      ইবাদত: মওদুদীবাদ

      মে ২৫, ২০২৪

      কুরআন মাজীদ ও দ্বীনের সংরক্ষণ: কুরআন সংরক্ষণের অর্থ: কুরআন সংরক্ষণে খোদায়ী ব্যবস্থাপনা: মওদুদীবাদ

      মে ২৪, ২০২৪

      দ্বীন কী? দ্বীনে নূহ: দ্বীনে ইব্রাহীম: দ্বীনে ইসমাঈল: দ্বীনে ইউসুফ: দ্বীনে মূসা: দ্বীনে ঈসা: মওদূদীবাদ

      মে ২৩, ২০২৪

      জমিয়তের সমাবেশের দিন উত্তরায় সম্মেলন ডাকলো জামায়াত

      জুলাই ১০, ২০২৫

      ইসলাম ও রাজনীতি: রাজনীতির সংজ্ঞা, লক্ষ্য, উদ্দেশ্য ও বিষয়বস্তু

      অক্টোবর ৮, ২০২৩

      শিয়া মতাদর্শ

      সেপ্টেম্বর ২২, ২০২৩

      কাদিয়ানী মতবাদ

      সেপ্টেম্বর ২২, ২০২৩

      পারভেযী মতবাদ বা ফিতনায়ে ইন্‌কারে হাদীস

      সেপ্টেম্বর ২২, ২০২৩

      মওদুদী ফিতনা

      সেপ্টেম্বর ২২, ২০২৩

      পারভেযী মতবাদ বা ফিতনায়ে ইন্‌কারে হাদীস

      সেপ্টেম্বর ২২, ২০২৩

      কাদিয়ানী মতবাদ

      সেপ্টেম্বর ২২, ২০২৩

      শিয়া মতাদর্শ

      সেপ্টেম্বর ২২, ২০২৩

      মওদুদীর ভ্রান্ত আকীদাসমূহ: আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিকোণ

      নভেম্বর ২, ২০২৫

      জামায়াতে ইসলামী, মওদূদীবাদ ও আকীদাগত স্বচ্ছতার অপরিহার্যতা

      অক্টোবর ৮, ২০২৫

      📚 শিক্ষার সঙ্গে বাণিজ্য-এক আকর্ষণীয় কিন্তু বিভ্রান্তিকর স্লোগান আলেমদের দায়িত্ব ও বাস্তবতা

      অক্টোবর ৬, ২০২৫

      “পূজায় শুভেচ্ছা: ইসলামের দৃষ্টিতে সীমারেখা ও সদাচরণ”

      সেপ্টেম্বর ২৯, ২০২৫
    • জাতীয়
    • মুসলিম বিশ্ব
    • সারাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • মতামত
    • ইসলাম
    • প্রতিবেদন
      • দাওয়াহ
      • প্রবাস
      • কল্যাণ ট্রাস্ট
      • বয়ান
    ইজহারে হক: হকের কথা বলে
    দাওয়াহ

    ইসলামী মূল্যবোধ ভূলুণ্ঠিত হয়েছিলো মালিবাগ শহীদি মসজিদ চত্বরে: কে এম আতিকুর রহমান

    ইজহারে হকBy ইজহারে হকআগস্ট ১৫, ২০২৫
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link
    ২০০২ সাল। ইসলামী মূল্যবোধ তখন রাজনৈতিক অঙ্গণে বিশেষ পরিচিত শব্দ। শব্দটির উৎপত্তি কুরআন হাদীস থেকে না হলেও ইসলাম শব্দটি থাকার কারণে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ছিল এটি মুক্তির মূলমন্ত্র। আর এ শব্দের প্রয়োগে জাতীয় নির্বাচন উৎরে যাওয়ায় “ইসলামী মুল্যবোধের সরকার” হিসেবে জনশ্রুতি ব্যাপক পরিচিত করে তুলেছিল তৎকালিন চারদলীয় জোট সরকারকে। তখনকার সদ্যবিদায়ী আওয়ামী শাসনামলের বিভিন্ন বিতর্কিত ও ইসলামবিরোধী কর্মকা- বিশেষ করে ক্ষমতার শেষভাগে ফতওয়া নিষিদ্ধ করে দেয়া হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় দেশব্যাপী ফুঁসে উঠা ধর্মপ্রাণ মুসমানদের ওপর সরকারের হামলা-মামলা ও বি-বাড়িয়ায় ছয়জনকে শহীদ করায় এমনিতেই জনগণ ক্ষিপ্ত ছিল। সে সময়ে ইসলাম রক্ষার মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কয়েকটি ইসলামী দল নিঃশর্তভাবে বিএনপির নেতৃত্বে জোটে যোগ দেয় এবং ‘ইসলামী মূল্যবোধ’ সে জোটের মৌলিক শ্লোগান হিসেবে প্রচার করে। ওলামায়ে কেরামের একটি অংশ সেই জোটে যোগ দিলেও চরমোনাই পীর সাহেবসহ অপরাপর ওলামায়ে কেরাম নিতান্তই ইসলামী স্বার্থরক্ষা হওয়ার সম্ভাবনা নেই দেখে জোটে যোগ দেননি।
    সাধারণ মানুষের ধারণা ছিল ওলামায়ে কেরামের সংশ্লিষ্টতায় যেহেতু ইসলামী মূল্যবোধের বিএনপি সরকার ক্ষমতায়, তাই দেশে অতীতের চেয়ে মুসলমানদের ঈমান-আকীদা বেশি হেফাজতে থাকবে। কিন্তু মানুষের সে ভুল ভাঙতে বেশি দিন সময় লাগেনি। ১৫ আগস্ট ২০০২ সালে রাজধানীতেই বিএনপি দলীয় নেতার গু-াবাহিনীর হাতে প্রাণ দিতে হয়েছিল মসজিদ রক্ষা করতে যাওয়া বীর মুজাহিদদের। আর এ ঘটনা ধামাচাপা দিতে গিয়ে শীর্ষ ওলামাদের হাতেই ভূলুণ্ঠিত হয়েছিল তথাকথিত শ্লোগান “ইসলামী মূল্যবোধ” এর।
    যেভাবে ঘটনা : কয়েক বছর আগে রাজধানীর মালিবাগ এলাকায় প্রধান সড়কের পাশে টিএন্ডটি কলোনীতে এলাকার মানুষ নামাজ আদায়ের জন্য একটি মসজিদ তৈরি করে। ধীরে ধীরে মুসল্লী সংখ্যা বাড়তে থাকে, মসজিদের নামকরণ হয় বাইতুল আজিম জামে মসজিদ। কিন্তু পার্শ্ববর্তী জমির দখলদার যুবদল নেতা ইঞ্জিনিয়ার তৌফিক ও তার সহযোগীদের সেই জায়গায় মার্কেট বানানোর প্ল্যানে ছেদ পড়ে। মসজিদ যাতে মুসল্লীহীন হয়ে পড়ে সেজন্য প্রচেষ্টা চালায় বিভিন্নভাবে। মসজিদকে অবৈধ বানাতে দলীয় প্রভাব খাটিয়ে বেশ কয়েকবার সালিশ দরবারও করে। কিন্তু ইমাম, খতিব ও মুসল্লীদের সচেতনতার কারণে পেরে উঠছিল না কিছুতেই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় ক্ষমতা ও অস্ত্রের জোর ব্যবহার করার। ১৫ আগস্ট ফজরের নামাজ পড়তে গেলে মুসল্লীরা দেখতে পায় মসজিদের প্রবেশপথ দেয়াল তুলে আটকানো। ইশার নামাজে যেপথ দিয়ে তারা বের হয়েছে, ভোরবেলা সেপথ বন্ধ হয় কিভাবে? তাদের আর বুঝতে বাকী থাকে না এ কাজ তৌফিক গংদের। মুসল্লীদের আনাগোনা নিয়ন্ত্রণে এনে মসজিদটি পরিত্যাক্ত ঘোষণা করে দখল করার ফন্দি এটেছে সে। দ্রুত সকল মুসল্লী এবং স্থানীয় মাদরাসা চৌধুরীপাড়া ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের শিক্ষক ও ছাত্রদের কানে এ খবর গেলে উত্তেজনায় ফেটে পড়ে সকলে। ডাক দেয়া হয় বিক্ষোভ সমাবেশের।
    আর কিছু নয়, মসজিদ দখল করা হয়েছে, তাও আবার মসজিদের শহর ঢাকাতে? বিক্ষোভে উত্তাল মানুষের মধ্য থেকে দাবী উঠতে থাকে এখনই মসজিদকে দখলমুক্ত করা হোক।
    ওদিকে তৌফিক গং মসজিদের দখল বজায় রাখতে চারিদিকে স্বশস্ত্র আনসারদের পাহারা বসিয়েছিল। সমাবেশের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতার একটি দল ছুটলো মসজিদের প্রবেশপথে তৈরি করা নতুন দেয়াল ভাঙতে। আনসাররা বাধা দিলেও জনতার রুদ্রমূর্তি দেখে প্রথমে পিছু হটে তারা। দেয়াল প্রায় ভেঙে ফেলেছে এ পর্যায়ে আনসাররা আবার এগিয়ে আসে, তৌফিক গংদের নির্দেশে অতর্কিত গুলি চালায় তারা। নিরস্ত্র মুসল্লী ও মাদরাসার ছাত্ররা হতভম্ব হয়ে যায় ঘটনার আকস্মিকতায়। রক্তে রঞ্জিত হয়ে যায় মালিবাগের রাজপথ। গুলিবিদ্ধ আহতদের হাসপাতালে নেয়া হয়, খবর আসে গুলিবিদ্ধ তিন ছাত্র ও এক মুসল্লী গুরুতর আহত।
    বিক্ষুব্ধ মানুষ তখন আরও ক্ষিপ্ত হয়ে আশে পাশে দোকানপাটে ভাংচুর চালিয়ে মসজিদে ঢুকে পড়লে আনসাররাসহ দখলদাররা পালিয়ে যায়। এর মধ্যে চার জন নিহতের খবর আসলে তা মসজিদের মাইকে প্রচার করা হয় ও শহীদদের জন্য মাগরীব বাদ সেখানে দোয়ার আয়োজন করা হয়। ইতোমধ্যে নিহতদের পরিচয় সনাক্ত হয়- ১। শহীদ হাফেজ আবুল বাশার (মালিবাগ মাদরাসার ছাত্র), বাড়ি পিরোজপুর জেলার খলিশাখালীতে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কর্মী ও খিলগাঁও থানার দায়িত্বশীলও ছিল। ২। শহীদ রেজাউল করীম ঢালী (চৌধুরীপাড়া মাদরাসার ছাত্র) বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায়, সেও ইসলামী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিল ৩। শহীদ হাফেজ ইয়াহইয়া (মালিবাগ মাদরাসার ছাত্র) বাড়ি মোমেনশাহী জেলার ফুলপুর থানায়। ৪। শহীদ জয়নাল আবেদীন (ফেনী জেলার ডুমুরিয়া গ্রামের দিনমজুর) যিনি মেয়ের বিয়ের টাকা যোগাতে ঢাকায় এসেছিলেন।
    মসজিদ দখলমুক্ত হলেও আন্দোলনকারী বিক্ষুব্ধ ছাত্রজনতার মনে তখন প্রচ- দ্রোহ। শহীদদের লাশের অপেক্ষা করছিল সবাই, একনজর দেখে জানাজা দাফন দিয়ে কিছুটা কষ্ট ঘুচানোর পরিকল্পনাও করছিল অনেকেই। কিন্তু ওদিকে গভীর রাত পর্যন্ত চলে আরেক অধ্যায়। ইসলামী মূল্যবোধের সরকারের ভাবমূর্তি কোনক্রমেই নষ্ট হতে দেয়া যাবে না, তাতে যদি আবারও গুলি চালাতে হয় তাও চলবে এমন পরিকল্পনাই চলে রাতভর। উদ্দেশ্য শহীদদের খুনীদের বিচার নয়, ঘটনা ধামাচাপা দিয়ে খুনিদের রক্ষা করা। সেটাই স্পষ্ট হলো তাদের পরবর্তী কর্মকা-ে। প্রথমে মিটিং থেকে বের হয়ে তারা প্রতিবাদ সমাবেশ ও জানাজার কথা বললেও সকালে জানাজার অপেক্ষমানদের জানানো হলো, ঢাকায় কোন জানাজা হবে না, গ্রামের বাড়িতে হবে।
    শহীদদের লাশ দেখা ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশাল জানাজায় অংশগ্রহণের সৌভাগ্য আর হলো না সতির্থদের। এখানেই শেষ নয়, কেউ যাতে এ নিয়ে পরে আন্দোলন না করে সে ব্যাপারেও হুশিয়ার করে দেয়া হলো। পরদিন বিভিন্ন মাদরাসায় জোটভুক্ত ইসলামী দলের নেতারা গিয়ে বলে দিল, কোন মিছিলে যাতে কেউ না যায় তা নিশ্চিত করতে। কোন এক অদৃশ্য হালুয়া রুটি শহীদদের মাদরাসার ওস্তাদদেরও মুখ বন্ধ করে দিল নিমিষেই। যে মাদরাসার ছাত্র শহীদ হয়েছে তার সাথী ভাইরা একটু প্রতিবাদ করবে সে অধিকারও বন্ধ করে দেয়া হলো। কিন্তু একজনের মুখ সেদিন বন্ধ করতে পারেনি শাসকগোষ্ঠী ও তাদের উচ্ছিষ্টভোগিরা।
    তিনি হলেন তৎকালীন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহ.। তিনি পরদিনই মালিবাগ বাইতুল আজিম শহীদী মসজিদ নামকরণ করে মসজিদ পুরোপুরি দখলমুক্ত করাসহ শহীদদের খুনিদের গ্রেফতার ও শহীদ পরিবারের ক্ষতিপুরণ দাবী করে কর্মসূচি ঘোষণা করলেন। ধারাবাহিক কর্মসূচি চলাকালে তিনি সরকারের সাহায্যের আশায় না থেকে সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক শহীদের পরিবারের কাছে প্রতিনিধিদের মাধ্যমে নগদ অর্থ পাঠান। এরপর ধারাবাহিক কর্মসূচি চালান কয়েক মাস। এখনও প্রতিবছর আগস্ট এলেই কর্মসূচি পালন হয়, কিন্তু দাবী আজও বাস্তবায়ন হয়নি। সেদিন জোটে থাকা আলেমদের শহীদদের বিরুদ্ধে নেয়া কুটকৌশল সাময়িকভাবে তাদেরকে স্বস্তি দিলেও ভূলুণ্ঠিত হয়েছিল তাদের “ইসলামী মূল্যবোধ”। প্রমাণিত হয়েছিল আওয়ামীলীগ শুধু নয়, বিএনপির কাছেও ইসলাম পুরোপুরি অনিরাপদ।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    ইজহারে হক
    • Website

    এজাতীয় আরো

    প্রতিবেদন

    জামায়াতের দ্বিচারিতা ও ঐক্যের অন্তরালে মওদুদী মতবাদের বিভাজন

    অক্টোবর ৩১, ২০২৫
    প্রতিবেদন

    জমিয়তে উলামায়ে ইসলাম: ইসলামী রাজনীতির ব্যালান্সড ও নৈতিক ভিত্তির দল

    অক্টোবর ২৯, ২০২৫
    প্রতিবেদন

    চিন্তাশীল আলেমদের সংকট: সম্ভাবনার ভূখণ্ডে দিকহীন সমাজ

    অক্টোবর ২৯, ২০২৫
    প্রতিবেদন

    জামায়াত-শিবিরের বিতর্কিত চিঠি নিয়ে উত্তাল ধর্মীয় অঙ্গন

    অক্টোবর ১৭, ২০২৫
    প্রতিবেদন

    জামায়াত নিয়ে হেফাজত আমিরের সমালোচনা: নির্বাচনে জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান

    অক্টোবর ৪, ২০২৫
    প্রতিবেদন

    মওদুদীবাদের চিন্তাধারা ও আফগানিস্তানের রাষ্ট্রব্যবস্থা: একটি ঐতিহাসিক বিশ্লেষণ

    সেপ্টেম্বর ২৪, ২০২৫
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    ইসলামি ভোটব্যাংকে ভরসা বিএনপির, চার আসনে জমিয়তের প্রার্থী

    ডিসেম্বর ২৩, ২০২৫

    বাংলাদেশের ভালুকায় হিন্দু যুবক হত্যাকাণ্ডে মব সহিংসতার নিন্দা মাহমুদ মাদানির

    ডিসেম্বর ২১, ২০২৫

    শরিফ ওসমান হাদির ওপর হামলার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি : জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণ

    ডিসেম্বর ১৩, ২০২৫
    প্রিয়
    • ইসলামি ভোটব্যাংকে ভরসা বিএনপির, চার আসনে জমিয়তের প্রার্থী
    • বাংলাদেশের ভালুকায় হিন্দু যুবক হত্যাকাণ্ডে মব সহিংসতার নিন্দা মাহমুদ মাদানির
    • শরিফ ওসমান হাদির ওপর হামলার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি : জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণ
    • ভুয়া ফটোকার্ডে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের
    • ইসলামি ঐক্য ভৌগোলিক সীমায় বাঁধা নয়”—মাওলানা ফজলুর রহমানের ভাষণ ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে
    Advertisement

    সম্পাদক: আবু তালহা রায়হান 

    যোগাযোগ
    রংমহল টাওয়ার, বন্দর বাজার, সিলেট, বাংলাদেশ
    নিউজরুম : ০১৩২৪-৭৪২৩০২
    Email : izharehaq24@gmail.com

    এইমাত্র পাওয়া

    ইসলামি ভোটব্যাংকে ভরসা বিএনপির, চার আসনে জমিয়তের প্রার্থী

    ডিসেম্বর ২৩, ২০২৫
    © ২০২৬ Izharehaq.com. Designed by MD Maruf Zakir.

    Type above and press Enter to search. Press Esc to cancel.