১৪ আগস্ট প্রার্থী ঘোষণা ও কর্মী সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে পৌর-উপজেলা জমিয়তের মতবিনিময় সভা
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী ঘোষণা ও কর্মী সমাবেশ সফল করতে বিয়ানীবাজার পৌর জমিয়তের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে উপজেলা জমিয়ত।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে পৌর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর জমিয়তের সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ সাদিক আহমদ।
সভায় ১৪ আগস্ট দক্ষিণ বিয়ানীবাজারে অনুষ্ঠানেয় প্রার্থী ঘোষণা ও কর্মী সমাবেশে পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে সর্বাধিক সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একইসাথে, জমিয়তের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে সংগঠনের দাওয়াতি কার্যক্রম ও সদস্য সংগ্রহে সক্রিয় ভূমিকা রাখতে সকলকে আহ্বান জানান উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীন, পাঠাগার সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক হাফিজ মাওলানা দিলওয়ার হুসাইন, পৌর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মৌলভী হুসাইন আহমদ, প্রচার সম্পাদক আহমদ শিপার, যুব বিষয়ক সম্পাদক মাওলানা মনজুরুল হাসান, পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন, দপ্তর সম্পাদক হামিম এবাদুর রাহমান, ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা জাহেদ, সহ-প্রচার সম্পাদক হাফিজ জাফর আহমদ, সদস্য লুৎফুর রহমান, রুম্মান আহমদ প্রমুখ।
