সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষিকপ্রসাদ ইউনিয়নের কাড়াভাল্লা ও দনা বাজারে আল্লামা উবায়দুল্লাহ ফারুক সাহেবের “খেজুর গাছ” প্রতীকের সমর্থনে একাধিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে ও রাতে আয়োজিত এসব সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম সমাজ, ব্যবসায়ী, যুব সমাজ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আল্লামা উবায়দুল্লাহ ফারুক একজন নির্লোভ, ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক আলেমে দ্বীন, যিনি ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে এলাকায় উন্নয়ন, ঐক্য ও শান্তি ফিরে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আলোকিত করতে হলে সৎ, আমানতদার নেতৃত্ব বেছে নেওয়া জরুরি। আল্লামা উবায়দুল্লাহ ফারুক সাহেবের খেজুর গাছ মার্কা সেই নেতৃত্বের প্রতীক।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম ও খতিববৃন্দ, শিক্ষক, মাদ্রাসা ছাত্র, বাজার কমিটির সদস্য, সমাজসেবকসহ নানা শ্রেণিপেশার মানুষ। আলোচনা শেষে সবাই একযোগে খেজুর গাছ প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
