সম্প্রতি কাতারের ওয়াকরা পার্ক ময়দানে জমিয়তে উলামায়ে ইসলাম কাতারের ওয়াকরা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা নোমান হোসাইন এবং পরিচালনা করেন হাফেজ মাওলানা আমজাদ হোসাইন। তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুল মনঈম।
প্রধান অতিথি ছিলেন কাতার জমিয়তের যুগ্ম আহ্বায়ক মাওলানা বদরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন জালালী। বক্তারা জমিয়তের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে আকাবীরে আসলাফের রেখে যাওয়া আমানত রক্ষায় ও ইসলামী আদর্শ বাস্তবায়নে একনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সর্বসম্মতিক্রমে হাফেজ মাওলানা নোমান হোসাইনকে সভাপতি, হাফেজ মাওলানা ইসমাইল হোসাইনকে সাধারণ সম্পাদক এবং হাফেজ মাওলানা আব্দুল মনঈমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা বদরুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন জালালী, হাফেজ মাওলানা নোমান হোসাইন, হাফেজ মাওলানা ইসমাইল হোসাইন, হাফেজ মাওলানা আব্দুল মনঈম, হাফেজ মাওলানা আমজাদ হোসাইন, হাফেজ মাওলানা মাহবুব আলম, হাফেজ মুহাম্মদ, জনাব মনিরুল ইসলাম, জনাব মুশাররফ হোসাইন, জনাব আব্দুল মতিন, জনাব আরমান, জনাব ইব্রাহীম প্রমুখ।
