গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা জমিয়তের উদ্যোগে কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৫ আগস্ট )সকাল ১০টায় কালীগঞ্জ ফুড পার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে বিপুল সংখ্যক কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমী।
বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দিন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুল করিম,সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান প্রমুখ।
এছাড়াও মাওলানা জুনায়েদ ইবনে ইবরাহীম ও মাওলানা গাজী ফরিদ হুসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় আলেম ও নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলনে বক্তারা বলেন, জমিয়ত একটি আদর্শিক সংগঠন। এর মূল লক্ষ্য হলো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, ইসলামী মূল্যবোধের প্রচার-প্রসার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা। এজন্য সকল কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে কাউন্সিল অধিবেশনে আগামী মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
এতে মুফতি হেদায়েতুল্লাহ কাসেমীকে সভাপতি, মুফতী মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক, মাওলানা মাসুম বিল্লাহকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা ছানাউল্লাহকে প্রচার সম্পাদক ও মাওলানা গাজী সাইদকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
