জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া)আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওমর ফারুক নিজ এলাকায় গণসংযোগ করেন।
আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে ব্রাহ্মণ পাড়া থানার হাইস্কুল মাঠ থেকে শুরু করে সাইট শালা পর্যন্ত নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ করেন। প্রথমে ব্রাহ্মণপাড়া স্পটে, এবং সর্বশেষ চান্দলা বাজারে গণজমায়েত হয়।
মুফতি সাঈদুল আলম কাসেমীর সঞ্চালনায় প্রধান অতিথির রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী।
জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল ভূঁইয়া, কুমিল্লা ৬ এর জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোতাহের হুসাইন, যুব জমিয়ত কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন আরমান উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুর রহমান, মাওলানা জাকির হোসাইন, ছাত্র জমিয়ত বাংলাদেশ ব্রাহ্মণপাড়া থানার সভাপতি মাওলানা নাজমুল হাসানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
