আজ শুক্রবার (৮ আগস্ট) বিকাল ২টায় গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি ইকরামুল হক জাবেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর ইয়াহইয়া ও প্রচার সম্পাদক ইমরান আহমদের যৌথ সঞ্চালনায় সভা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রায়হান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমদ, যুব জমিয়ত গোয়াইনঘাটের সভাপতি মাওলানা আবুল হাসানাত, ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর সভাপতি জাকির হুসাইন এবং ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শহীদদের ত্যাগ ও আদর্শকে ধারণ করে বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করার শপথ গ্রহণের আহ্বান জানান।
