২১ আগস্ট ২০২৫ইং. বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর পদ্মা কনভেনশন সেন্টারে ছাত্র জমিয়ত রাজশাহী মহানগর শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি সাকিব হোসাইন এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা সভাপতি, মুফতি রাশেদ ইলিয়াস।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ।
উক্ত সদস্য সম্মেলন ও কাউন্সিলে সকলের সম্মতিতে সাকিব হোসাইন কে সভাপতি, মিনহাজুল ইসলাম সাধারণ সম্পাদক ও ফরহাদ রেজাকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
