১০ আগস্ট রবিবার, মাওলানা নজরুল ইসলাম পাঠান এর সভাপতিত্বে ছাত্রনেতা ইমরান সরকারের সঞ্চালনায় মতলব উত্তর উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর জমিয়তের সংগ্রামী সাধারণ সম্পাদক (চাঁদপুর -২ আসন) মতলব উত্তর দক্ষিণের জমিয়তের খেজুর গাছ ()প্রতীকের মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর- ২ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী মাওলানা নূর মোহাম্মদ কাসেমী বলেন , জমিয়ত ঐতিহ্যের ১০৬ বছরের একটি প্রাচীনতম রাজনৈতিক সংগঠন , যা প্রতিষ্ঠা কাল থেকেই দেশ এবং জাতির পক্ষে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সবসময় কথা বলে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমান জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে জমিয়তের অবদান ছিল অপরিসীম। তৎপরবর্তী ফ্যাসিস মুক্ত স্বাধীন বাংলার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে নারী সংস্কার, জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস স্থাপন সহ নানা বিষয়ে জমিয়তের ভূমিকা অনস্বীকার্য।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে দেশ, ইসলাম ও জাতির সেবায় দেশের ওলামায়ে কেরামকে সুযোগ প্রদানে জাতির বিবেকের প্রতি আহ্বান জানান।
সেই লক্ষ্যে চাঁদপুর- ২ তথা মতলব উত্তর দক্ষিণ নির্বাচনী এলাকায় মানুষের জান মাল আব্রু ইজ্জত হেফাজতের জন্য, চাঁদাবাজ মুক্ত মতলব গরার জন্য জালেমমুক্ত মতলব সু সংঘটিত করার জন্য এবং আপামর জনসাধারণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জমিয়তের খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে দেশ জাতি ও মানবতার পক্ষে কাজ করার সুযোগ প্রদানের জন্য তিনি আহ্বান জানান।
প্রধান বক্তার ভাষণে মাওলানা ওমর ফারুক বাদশা বলেন চাঁদপুর -২ আসনে মাওলানা নূর মোহাম্মদ কাসেমী কে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিজয়ের মালা পরিয়ে দেশ জাতীয় ইসলামের সেবা করার সুযোগ প্রদানে জমিয়তের প্রত্যেকটা কর্মীকে নিষ্ঠার সাথে ইউনিয়ন ওয়ার্ড এবং ঘরে ঘরে কাজ চালিয়ে যেতে হবে।
পরিশেষে, মতলব উত্তর উপজেলা জমিয়ত, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়ত এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা জমিয়তের সেক্রেটারী কারী আব্দুল বাতেন মাজিদি, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইসমাইল হাসান, হাফেজ শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, হাফেজ আনোয়ার হোসাইন, মুফতি আবু রায়হান, মাওলানা নাজমুল হাসান, হাফেজ ইব্রাহিম হাসান, হাফেজ আব্দুর রহমান, হাফেজ সালে আহমদ,যুব জমিয়ত মতলব উত্তর এর সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, সেক্রেটারি আব্দুল কাদের, জয়েন সেক্রেটারি আনিসুর রহমান, মতলব উত্তর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আল আমিন আহমদ তাহসান, সেক্রেটারি মাহমুদুল হাসান, প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিশেষে, জননেতা মাওলানা নূর মোহাম্মদ কাসেমীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ মতলব উত্তর- দক্ষিণ আসনে জমিয়তের পক্ষ থেকে খেজুর গাছ প্রতীক দিয়ে মনোনীত করায় এলাকাবাসী উচ্ছ্বাসিত হয়ে আনন্দ মিছিল বের করেন।
