জমিয়তে উলামা এবং জমিয়তে উলামায়ে ইসলামের সমন্বিত ঘোষণা বজায় রেখে দলীয় কার্যক্রম বেগবান করুন।
————-আমীরে জমিয়ত
আজ ১৭ জুলাই বাদ জুহর দারুল উলুম কানাইঘাট মাদ্রাসা মিলনায়তনে জমিয়তে উলামা বাংলাদেশের যৌথ কর্মীসম্মেলনে কেন্দ্রীয় আমীর শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী হাফি. সকল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন- রাষ্ট্র বিনির্মাণ, সর্বপ্রকার বাতিলের মোকাবেলা, নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাথে জমিয়তে উলামা বাংলাদেশ এর ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করে জমিয়তে উলামা বাংলাদেশের দলীয় কার্যক্রম বেগবান করুন।
আমীরে জমিয়ত তাঁর বক্তব্যে অতীতের আকাবীরদের স্মৃতিচারণ করে বলেন- আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ. বাতিল টেকাতে নির্বাচন করেছিলেন,আমি নিজেও বাতিল টেকাতে নির্বাচন করেছি। ভবিষ্যতেও বাতিলের আস্ফালন টেকাতে জমিয়তে উলামা বাংলাদেশ কাজ করে যাবে। ইনশাআল্লাহ
জমিয়তে উলামা বাংলাদেশ তার পূর্ববর্তী আমেলার সিদ্ধান্তে অবিচল রয়েছে জানিয়ে তিনি বলেন জমিয়ত দেওবন্দ ও দেওবন্দীয়তের প্রতীক। দেশের কঠিন সময়ে ঐক্যের কোনো বিকল্প নেই। তবে বাতিলের সাথে আপোষ করে জমিয়ত তার গতিপথ পরিবর্তন করতে পারবে না। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যতদিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি আদর্শের ওপর অবিচল থাকবে ততদিন পর্যন্ত জমিয়তে উলামা বাংলাদেশ তার সাংগঠনিক কাঠামো বহাল রেখে অকুণ্ঠ সমর্থন অব্যাহত এবং উভয় জমিয়ত একসাথে কাজ করার জন্য প্রতিশ্রুতিবন্ধ।
কর্মীসম্মেলনে দলের নাইবে আমির আল্লামা শামসুদ্দিন দুর্লভপুরী জমিয়তে উলামার মজলিসে আমেলার নীতিগত সিদ্ধান্ত সকল কর্মীদের জানিয়ে মাযহাবের সংরক্ষণ বাতিলের মোকাবেলায় তাহাফফুযে দীনের জন্য জমিয়তের সকল কর্মসূচী বাস্তবায়নের জন্য জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
