নিজস্ব প্রতিবেদক
জমিয়তে তালাবা বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বাদ আছর সিলেটের জৈন্তাপুর উপজেলাধীন দরবস্ত ইউনিয়ন কমপ্লেক্সে কেন্দ্রীয় কমিটির আহ্বানে এ সভা বসে।
সভায় সংগঠনের স্বকীয়তা রক্ষা করে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়া এবং আকাবীরদের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী কর্মসূচি পরিচালনার সিদ্ধান্ত হয়। এ ছাড়া আগামী সোমবার কেন্দ্রীয় আমীর, মহাসচিব ও নীতিনির্ধারণী নেতাদের সঙ্গে আলোচনার জন্য ২১ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়। প্রতিনিধি দলের আলোচনার ভিত্তিতেই পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।
কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ জুনায়েদ শামসির সভাপতিত্বে সভা পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আফজাল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফ আহমদ।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মুস্তাকীম বিল্লাহ রুবেল, সহসভাপতি মাওলানা রিয়াজ উদ্দীন, জেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজান নূরী, সাংগঠনিক সম্পাদক মারুফ আল মাহদী, গোয়াইনঘাট উপজেলা সভাপতি মাওলানা হারিছ উদ্দীন, জৈন্তাপুর উপজেলা সভাপতি মাওলানা ফরীদ উদ্দীন, কানাইঘাট উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ফাহিম আহমদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা ওলীউল্লাহ মারজান, তাহযিব ও তামাদ্দুন সম্পাদক মাওলানা আতিকুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
