ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগে (বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী) ৩৩ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা:
চট্টগ্রাম, ১৬ আগস্ট ২০২৫: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগে (বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী) ৩৩ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। আজ খেলাফত মজলিস চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিংয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এ সময়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি অধ্যাপক এএসএম খুরশিদ আলম, কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি শিহাবুদ্দীন, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাফেজ মাওলানা শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক ড. এম মোরশেদ, মাওলানা মাহবুবুর রহমান হানিফ ও দলীয় প্রার্থীবৃন্দ।
চট্টগ্রাম বিভাগে (বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী) খেলাফত মজলিসের প্রার্থী তালিকা:
চট্টগ্রাম জেলা:
চট্টগ্রাম-০২: মাওলানা হাবিবুল্লাহ
চট্টগ্রাম-০৩: মাওলানা দেলোয়ার হোসাইন
চট্টগ্রাম-০৫: মুফতি শিহাবুদ্দিন
চট্টগ্রাম-০৬: হাকীম শিহাব উদ্দিন কামালী
চট্টগ্রাম-০৭: মুফতি আবুল কালাম আজাদ
চট্টগ্রাম-০৮: মাওলানা ফৌজুল আজীম চৌধুরী
চট্টগ্রাম-০৯: অধ্যাপক এএসএম খুরশিদ আলম
চট্টগ্রাম-১০: মুহাম্মদ মাঈন উদ্দীন
চট্টগ্রাম-১১: মাওলানা জালাল উদ্দীন
চট্টগ্রাম-১২: মাওলানা মাহবুবুর রহমান হানিফ
চট্টগ্রাম-১৩: মাওলানা আহমদুর রহমান
চট্টগ্রাম-১৪: মুফতি আবু তাহের তুরাবী
চট্টগ্রাম-১৫: মাওলানা হেলাল উদ্দিন জিহাদী
চট্টগ্রাম-১৬ অধ্যক্ষ মাওলানা হুমায়ুন আজাদ
ফেনী জেলা:
ফেনী-০১: মাওলানা আজিজুল্লাহ আহমদি
ফেনী-০২: প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সল
ফেনী-০৩: অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত
নোয়াখালী জেলা:
নোয়াখালী-০১: হাফেজ মাওলানা আবদুল আজিজ
নোয়াখালী-০২: মাওলানা ফয়েজুল্লাহ হাবীবী
নোয়াখালী-০৩: মাওলানা মোরশেদ আলম মাসুম
নোয়াখালী-০৪: অধ্যাপক মাওলানা রুহুল আমিন চৌধুরী
নোয়াখালী-০৫: মাওলানা আলী আহমদ
নোয়াখালী-০৬: মাওলানা কামারুল হুদা
লক্ষ্মীপুর জেলা:
লক্ষ্মীপুর-০১: মাওলানা মোহাম্মদ ইসহাক
লক্ষ্মীপুর-০২: মাওলানা আবদুল করিম ছিদ্দিকী
লক্ষ্মীপুর-০৩ মোহাম্মদ গোলাম মোস্তফা
লক্ষ্মীপুর-০৪ অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু সালমান
কক্সবাজার জেলা:
কক্সবাজার-০১: অধ্যাপক মুহাম্মদ ত্বোয়াহা
কক্সবাজার-০২: মুফতি আবু মুসা
কক্সবাজার-০৩: এডভোকেট মুহাম্মদ শায়খুল ইসলাম
কক্সবাজার-০৪: মাওলানা মুহাম্মদ তাহের
বান্দরবান জেলা: মাওলানা আসগর হোসাইন
রাঙ্গামাটি জেলা: মোঃ আব্দুল আওয়াল
