বহরমপুর ব্লক জমিয়তে উলামার নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আব্দুল জলিল সাহেব, এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ আলেম মাওলানা মানোয়ার হোসেন সাহেব।
কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় এলাকার প্রখ্যাত আলেম-ওলামা, দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জমিয়তে উলামা শুধু একটি সংগঠন নয়; এটি মানুষের কল্যাণে, দ্বীনের প্রচার-প্রসারে এবং সামাজিক দায়িত্ব পালনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে এবং এলাকায় ইসলামি শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সভাপতি মাওলানা আব্দুল জলিল সাহেব বলেন,
“আমরা দায়িত্বকে আমানত মনে করি। দ্বীনি ও সামাজিক খেদমতের মাধ্যমে আমরা এলাকার জনগণের আস্থা অর্জনে সচেষ্ট থাকব।”
অন্যদিকে সম্পাদক মাওলানা মানোয়ার হোসেন সাহেব বলেন,
“তরুণ প্রজন্মকে দ্বীনের আলোয় গড়ে তোলা এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করার লক্ষ্যেই আমরা কাজ করব। সবার সহযোগিতা চাই।”
নতুন কমিটি গঠনের পর উপস্থিত সবার মধ্যে আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়।
