নেত্রকোণায় ছাত্র জমিয়তের মানববন্ধন
মুশতাক আহমদ গাজীনগরীর খুনীদের দ্রুত গ্রেফতার করুন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা জেলা ছাত্র জমিয়ত আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সহসভাপতি হাফেজ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।
ছাত্র নেতা দিলোয়ার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুফাজ্জল হোসেন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আবু সাঈদ, মুফতি এনায়েতুল্লাহ, দ্বীন মুহাম্মদ শিপন, সানোয়ার হোসাইন সম্রাট, আবু সাঈদ, হাফেজ আল জিহাদ প্রমুখ।
জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
