নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ১ নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর একটি নতুন শাখা কমিটি গঠন করা হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় উলামায়ে কেরাম ও সংগঠনের কর্মীদের উপস্থিতিতে এ কমিটি গঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ডা: শাহজাহান খান পাঠানকে সভাপতি এবং রুহুল আমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত সভাপতি ডা: শাহজাহান খান পাঠান বলেন, “আমরা জমিয়তের আদর্শকে সামনে রেখে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক রুহুল আমিন তার অভিব্যক্তিতে বলেন, “এ কমিটির মাধ্যমে আমরা তরুণদের সংগঠিত করে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করবো। পাশাপাশি শিক্ষা, মানবসেবা ও সমাজ সংস্কারে ইতিবাচক ভূমিকা রাখব।”
এসময় স্থানীয় উলামায়ে কেরাম নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং জমিয়তের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানান।
কমিটি ঘোষণার পর উপস্থিত কর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
