ঢাকা, ২৪ অক্টোবর ২০২৫ (শুক্রবার):
শাইখুত তাফসির হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমী (দা.বা)-এর আব্বার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি, খতীবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবীব (দা.বা)।
প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন,
“হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমী সাহেবের আব্বাজান ছিলেন একজন পরহেজগার, সৎ, নিরহংকার ও দ্বীনের একজন প্রকৃত অনুরাগী ব্যক্তি। তাঁর মৃত্যুতে আমরা একজন দোয়াশীল, প্রজ্ঞাবান এবং সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ বয়োজ্যেষ্ঠ অভিভাবককে হারালাম। আল্লাহ তাআলা তাঁর জীবনের সকল সৎকর্মকে কবুল করুন, ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুন।”
তিনি আরও বলেন, “হযরত কাসেমী সাহেব দীর্ঘদিন যাবৎ কুরআন-তাফসিরের মাধ্যমে ইসলামের দাওয়াত প্রচারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই কঠিন সময়ে আমরা তাঁর পাশে আছি এবং মরহুমের পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাঁদেরকে এই শোক সহ্য করার তাওফিক দিন।”
উল্লেখ্য, আজ ২৪ অক্টোবর ২০২৫ইং শুক্রবার বিকাল তিনটার সময় নোয়াখালীর নিজ গ্রামের বাড়িতে মাওলানা খুরশিদ আলম কাসেমীর আব্বা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ততি, নাতি-নাতনি ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমের জানাজা আজ বাদ এশা নিজ বাড়ির মসজিদ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় উলামায়ে কেরাম, ছাত্র-জনতা ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে দাফন সম্পন্ন হবে।
আল্লাহ তাআলা মরহুমের মাগফিরাত করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন এবং পরিবারের সবাইকে ধৈর্য ও সান্ত্বনা দান করুন — আামিন। 🌿
