১৭ জুলাই ২০২৫ ইং বৃহস্পতিবার জমিয়তের কর্মীসম্মেলন সফল করা প্রতিটি নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব।
আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী
সিনিয়র সহসভাপতি
জমিয়তে উলামা বাংলাদেশ
জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী বলেছেন, আগামী ১৭ জুলাই ২০২৫ ইং বৃহস্পতিবার কানাইঘাটে জমিয়তে উলামা, আনসার, তালাবা ও কৃষক শ্রমিক জমিয়তের যৌথ উদ্যোগে বিশাল কর্মীসম্মেলন সফলের লক্ষে আজ বাদ আসর কানাইঘাট দারুল উলুম মাদরাসা মিলনায়তনে কানাইঘাট উপজেলা জমিয়তে তালাবা, কানাইঘাট পৌর জমিয়তে তালাবা এবং জমিয়তে তালাবা মাদরাসা শাখার যৌথ আহবানে এক মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, হক্বের উপর অটল অবিচল থাকবে নানা ধরনের বাঁধা আসবে অতএব সকল বাঁধার প্রাচীর ডিঙ্গিয়ে আমাদেরকে সামনের পানে অগ্রসর হতে হবে। মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরী বলেন, সর্বপ্রকার বাতিলের মুখোশ উম্মোমোচন করতে জমিয়তে উলামা প্রতিষ্টিত হয়েছে। সকল তাগুতি শক্তির মোকাবেলা করা আমাদের ঈমানী দায়িত্ব।
কানাইঘাট উপজেলা জমিয়তে তালাবার সভাপতি হাফিজ মাওলানা এহসানে এলাহির সভাপতিত্বে এবং উপজেলা জমিয়তে তালাবার সাধারণ সম্পাদক মাওলানা ফাহিম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ক্বারী মাওলানা হারুনুর রশীদ চতুলী, জমিয়তে তালাবা কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা জুনায়েদ শামসী, হাফিজ মাওলানা আলবাব আহমদ, কানাইঘাট পৌর জমিয়তে তালাবার সভাপতি মাওলানা আমান উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা ওলিউল্লাহ মারজান, মাওলানা সুহেল আহমদ, মো. মঞ্জুর আহমদ প্রমুখ।
সভায় বক্তারা ১৭ জুলাই বৃহস্পতিবার কানাইঘাটে জমিয়তের বিশাল কর্মীসম্মেলন সফলে সর্বমহলের প্রতি আহবান জানান।
