আজ সোমবার (২১ জুলাই ২০২৫) রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। এতে বিমান কর্মকর্তাসহ একাধিক নিহত ও শিক্ষার্থীসহ বহু মানুষ আহত হন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।
এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামা বাংলাদেশ।
গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জমিয়তের আমির শাইখুল হাদীস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী এবং মহাসচিব মাওলানা নজরুল ইসলাম তোয়াক্কুলী নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
নেতৃদ্বয় আহতদের উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং জমিয়তের পক্ষ থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণকে রক্তদানসহ সব ধরনের মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানান।
