শেখ মুজিব ছিলেন অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ।জিয়াকে বাদ দিলে বাংলাদেশের ইতিহাসে মুজিবের মত এত জনপ্রিয় রাজনীতিবিদ আর ছিলো কিনা, সে নিয়ে ঘোরতর সন্দেহ আছে। আমার মা মাঝেমাঝে বলেন, তৎকালীন ফকিররাও মুজিবকে সমর্থন করত। তারা ভাবত, মুজিব ক্ষমতায় গেলে ফকিরদের আর কোন দুঃখ-কষ্ট থাকবে না। মুজিবের মা-বাবা ছিলেন অত্যন্ত ধর্মভীরু। মুজিবের বাবা টুপি-পাঞ্জাবি পরতেন, সুন্নতি দাড়ি রাখতেন, বাসায় নিয়মিত ইসলামি পত্রিকা রাখতেন, ধর্মীয় বই পড়তেন।
কিশোর মুজিব ‘মুসলমানদের’ পক্ষে মারামারি করে সর্বপ্রথম পুলিশি ঝামেলায় পড়েন। কলকাতা দাঙ্গায় মুসলমানদেরকে রক্ষার ক্ষেত্রেও মুজিবের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুজিব একসময় বালাকোট জি হাদের কথা বলে জনতার আবেগকে স্পর্শ করতে চাইতেন। আলেম-ওলামাদের সাথেও মুজিবের ভালো ঘনিষ্ঠতা ছিল, মাঝেমাঝে আলেমদের সাথে দেখাসাক্ষাৎ করতেন। শামসুল হক ফরিদপুরী মুজিবকে স্নেহ করতেন। তবে একসময় ফরিদপুরী বিরক্ত হয়ে মুজিবের সাথে দেখা করা বন্ধ করে দেন। মুজিব বলতেন, কথা বলার দরকার নাই—হুজুর ঘুমিয়ে গেলে একটু দূর থেকে দেখবো, একটু হুজুরের দিকে তাকিয়ে থাকবো।
ক্ষমতার স্বাদ পেয়ে শেখ মুজিব সবকিছু ভুলে গেল, ভয়ানক এক দানবে পরিণত হল।
মুজিব বাম-জাতীয়তাবাদের কাছে মগজ বিক্রি করে দিল। ক্ষমতার জন্য বিদেশীদের কাছে ধর্ণা দিতে শুরু করলো। তার আমলে দুর্ভিক্ষে মারা গেল লাখ লাখ মানুষ।আম্মা মাঝে মাঝে বলেন, মুজিবের আমলে মানুষ ভাতের মাড় নেবার জন্য ঘরের বাইরে দাড়িয়ে থাকত।ভদ্রঘরের মেয়েরা ক্ষুধার কষ্টে রাতের বেলায় চুরি করতে বের হত। আইন-কানুনের কোন বালাই ছিলো না। মুজিব আলেম-ওলামাদেরকেও গণহারে জেলে পাঠানো শুরু করল। মুসলমানের ছেলে মুজিবকে জনতা ঘৃণা করতে শুরু করল, তীব্রভাবে। মেয়েটা হল বাপের মতই ভয়াবহ। শাপলা চত্বরে শত শত আলেম-তালিবে ইলমকে হত্যা করতেও মেয়ের বুক কাঁপলো না। বিএনপি-জামায়াতের হাজার হাজার মানুষকে গুম করল, খুন করল—একটাবারের জন্যও আখেরাতের কথা ভাবলো না।
কীভাবে একটা ধার্মিক পরিবারে এমন দুই দানব জন্ম নিল? মনে রাখা ভালো, শেখ হাসিনার দাদা ছিলেন দাড়ি-টুপি পরা হুজুর। একজন হুজুরের সন্তান-নাতি-নাতনিরা কীভাবে ইসলামের কথা ভুলে গেল, মুসলমানদের স্বার্থের কথা ভুলে গেল, ভারতের কাছে দেশ বিক্রি করার উদ্যোগ নিয়ে ফেলল? জয়-পুতুলের পরিবারে ইসলামের নাম-গন্ধও নেই। এদের ইসলামের বেসিক শিক্ষাটুকুও নেই।হালাল-হারাম বাছাইয়ের বালাইটুকুও নেই।
আপনারা যারা নতুন নতুন ক্ষমতার স্বাদ পাচ্ছেন, জাতে ওঠে গেছেন বলে ভাবছেন, আপনারা মুজিবের পরিণতির কথা কখনোই ভুলবেন না। ব্যক্তিগত পর্যায়ে/পরিবারে ধর্মীয়শিক্ষা/চর্চা না থাকলে, জালেম শাসকে পরিণত হলে, আপনাদের পরিণতিও হবে মুজিবের থেকেও ভয়াবহ।
✒️ইফতেখার জামিল
