জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ভোলার দৌলতখান উপজেলায় সময় টিভির নাসির উদ্দিন লিটন ও উৎপল দেবনাথ নামের দুইজন সাংবাদিক হামলার শিকার হওয়ার খবরে আমরা চরম উদ্বিগ্ন। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি করছি। হামলাকারী যে দলেরই হোক না কেন তার যথোপযুক্ত শাস্তি দৃশ্যমান হওয়া অপরিহার্য।
আজ শনিবার (২৩ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ সব কথা বলেছেন।
জমিয়ত মহাসচিব হামলার শিকার দুই সাংবাদিকের প্রতি সমবেদনা প্রকাশ করে আরো বলেছেন, সরকার ও প্রশাসনকে এ রকম অপরাধ শক্ত হাতে দমন করতে হবে এবং যে কোন মূল্যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
