জমিয়তে উলামায়ে হিন্দের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বহরমপুর রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার সাংগঠনিক নির্বাচনী সভার সূচনা হয় রবিবার। এদিন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।
সভায় জমিয়তে উলামার অতীত ও বর্তমান কর্মকাণ্ড বিস্তারিতভাবে তুলে ধরা হয়। স্বাধীনতার
আগে ও পরে দেশ ও জাতির সেবায় সংগঠনের অবদান, বর্তমান সভাপতি মাওলানা মাহমুদ মাদনীর নেতৃত্বে মসজিদ-মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তির সুরক্ষা, জাতি-ধর্ম নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, নিরপরাধ মুসলিম যুবকদের আইনি সহায়তা, ইয়ুথ ক্লাব, জমিয়তে ওপেন স্কুল এবং দ্বীনি তালীমি বোর্ডের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অবদান বিশেষভাবে আলোচনায় আসে। জেলার প্রতিটি ইউনিট শাখার দায়িত্বশীলরা এদিনের সভায় উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জেলা জমিয়তের নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন মাওলানা বদরুল আলম, সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম এবং কোষাধ্যক্ষ ক্বারী রহমতুল্লাহ। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত হিসেবে নির্বাচিত হন মুফতি জুবাইর হোসেন, হাফেজ আবদুর রাজ্জাক, মাওলানা মানোয়ার হোসেন, মুফতি মিজানুর রহমান, মাওলানা আবদুস সামাদ ও হাফেজ মাহমুদুল হাসান প্রমুখ।
