লাউতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হিজলরটুক গ্রামে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে একটি বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি জনাব সিরাজুল ইসলাম ছদরুল।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বৈঠকে উপস্থিত জনগণকে তার ১০ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “আমি আমার উন্নয়ন পরিকল্পনার কাজ ইতোমধ্যেই শুরু করেছি। যেমন আগেও মানুষের সেবায় কাজ করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। রাজনীতিতে এসেছি কেবল জনগণের কল্যাণ ও সেবা করার জন্য। আপনারা আমাকে সবসময় আপনার সুখ-দুঃখে পাশে পাবেন।”
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন গ্রাম ও এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা, তাদের মধ্যে জনাব মানিক উদ্দিন, জনাব হারুন আহমদ, জনাব আব্দুল মান্নান, জনাব আব্দুল হাসিব, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা মারুফুল হাসান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা শরীফুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুস্তাফা আল মাশহুদ শাহীন, জনাব আলী হোসেন মহরীর, আব্দুল হাসনাত, আব্দুশ শহীদ, আব্দুস সালাম, আব্দুর রহমান, খালেদ আহমদ, আব্দুস সুবহান, সুনাম আলী, জসিম উদ্দিন, মাস্টার সুমন আহমদ, জনাব ফরিদ উদ্দিন, মাওলানা গোলাম রাব্বানী মাসুম, ইমরান হাসিব, আব্দুল কাইয়ুম তারেক, আবু সাইদ এবং হালিম মাহমুদ সহ গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বৈঠকে গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের খেজুরগাছ মার্কার পক্ষে কাজ ও সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন। তাদের এই সমর্থন এবং বিশ্বাস প্রদর্শন করে যে, তিনি এলাকার জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।
উঠান বৈঠকটি হিজলরটুক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম সাহেবের দোয়ার মাধ্যমে সমাপ্তি লাভ করে। অনুষ্ঠানের এই উদ্যোগ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টির প্রতীক হিসেবে ধরা হচ্ছে।
