মৌলভীবাজার সদর উপজেলার ছাত্র জমিয়তের উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা জমিয়ত মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ সভাপতি ফয়সল আহমদ। যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ সায়েম আহমদ ও সাংগঠনিক সম্পাদক হাফেজ কামরুল ইসলাম নাজমুল।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জমিয়তের উপদেষ্টা শায়খুল হাদিস আল্লামা শফিকুল হক সুরইঘাটি। বক্তব্যে তিনি বলেন, জমিয়ত কেবল রাজনৈতিক দল নয়; এটি সীরাতে মোস্তফা (সা.)-এর আদর্শে অবিচল একটি আদর্শবাহী কাফেলা।
সম্মেলনে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব ও মৌলভীবাজার জেলা জমিয়তের সভাপতি মাওলানা জামিল আহমদ আনসারী। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন কেন্দ্রীয় যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা জফির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শায়খুল হাদিস মুফতি আশরাফুল হক, ইন্দেশ্বর মাদরাসার শায়খুল হাদিস মাওলানা খলিলুর রহমান, কালিয়ারগাও মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল মতিন, জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মুফতি শিহাব উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান কামাল, সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ওলিউর রহমান, কুলাউড়া (উত্তর) উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জমিয়ত, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়তের নেতৃবৃন্দের উপস্থিতি উল্লেখযোগ্য ছিল।
