সুনামগঞ্জ সদর উপজেলা: শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি দুপুর ১২টায় জামতলা পয়েন্ট থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড অতিক্রম করে ট্রাফিক পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফেজ নাজমুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা রমজান হুসাইন।
প্রধান অতিথি ছিলেন জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনওয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী।
এছাড়া বক্তব্য রাখেন—জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ নুর হুসাইন, জেলা অর্থ সম্পাদক নাজমুল ইসলাম জাহিদ, শান্তিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, জেলা যুব জমিয়ত সভাপতি হাফেজ ত্বহা হুসাইন, জামালগঞ্জ জমিয়ত নেতা মাওলানা আলতাফ হুসাইন, মাওলানা আবদুল বারী, মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, মুফতি আব্দুল মালিক ত্বহা, হাফেজ আবু সাঈদ ও মাওলানা মঞ্জুর আহমদ প্রমুখ।
