আজ বাদ জুমআ কানাইঘাট উপজেলাধীন ৫নং বড়চতুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড জমিয়তে উলামা আয়োজিত আসন্ন ২৭ আগস্ট ২০২৫ বুধবার কানাইঘাটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার যৌথ উদ্যোগে বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার কর্তৃক ইসলাম ও মানবতা বিরুধী জাতি সংঘের মানবাধিকার কমিশন এর কার্যালয় স্থাপন ও সকল প্রকার ইসলাম বিরুধী আস্ফালনের প্রতিবাদে ঐতিহাসিক গণমিছিল ও বিশাল সমাবেশ সফলের লক্ষে হযরত মাওলানা আব্দুল্লাহ বাহার সাহেবের সভাপতিত্বে এক মতবিনিময় সভা সরুফৌদ বড় মসজিদে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মাওলানা শুয়াইবুর রহমান, মাওলানা আব্দুর রহমান আরিফ, মাওলানা ক্বারী সাজ্জাদুর রহমান, ক্বারী মাওলানা হারুনুর রশীদ চতুলী, মাওলানা ক্বারী আমিনুল হক, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ হোসাইন আহমদ, ক্বারী নাজমুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মাহফুজ, মাওলানা হাফিজ মহিউদ্দিন, মাওলানা ক্বারী আম্মার হোসাইন, মাওলানা আদির মাসরুর, মাষ্টার শফিকুল হক, মাষ্টার হিলাল আহমদ, ক্বারী মৌ. ফিরদাউস আহমদ, মৌ. সুলতান মাহমুদ সহ মুরব্বিয়ান ও যুব সমাজবৃন্দ।
সভায় সর্ব সম্মতিক্রমে ৪নং ওয়ার্ড থেকে সর্বাধিক সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
